৯ মে ২০২৬

ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ঝিনাইদহ প্রতিনিধি: বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার দুপুরে হরিণাকুন্ডু আমলী আদালতে ঝিনাইদহের চাকরীচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত’র ছেলে মামুনুর রশিদ। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুন্ডু থানার সাবেক ওসি মাহাতাব উদ্দীন, হরিণাকুন্ডু থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন, রামচন্দ্রপুর পলিশ ফাড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ২৯ জনকে আসামী করা হয়েছে। বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে ২০১৬ সালের ৪ আগষ্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। সাত দিন পর হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে আ’লীগের নেতাকর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বাদীর অভিযোগটি গ্রহন করে বিজ্ঞ আদালত হরিণাকুন্ডু থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে এ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন। উল্লেখ এর আগেও সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি