ঝিনাইদহে ৫ সহস্র কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ। শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৫ সহস্র শিক্ষার্থীরা ক্ষুদে বঙ্গবন্ধু সেজে এই ভাষণ দেয়। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে।শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন, সংসদ সদস্য আব্দুল হাই, খালেদা খানমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সোনার বাংলা গড়া ও বঙ্গবন্ধুর বার্তা বর্তমান প্রজন্মের মাঝে দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি