৪ মে ২০২৬

ঝিনাইদহে ৫ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ৫ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জন আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে পাচারের সময় ৫ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জন আটক গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-মানিকগঞ্জ উপজেলার সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)।

ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ইন্সপেক্টর নজরুল ইসলাম, এস আই আব্দুল আলিম, এস আই সেলিম রেজা, এএসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহ হলে একটি মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের ২ আরোহীকে তল্লাসী করে। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি