৪ মে ২০২৬

ঝিনাইদহে ৩ চোরসহ ২টি মোটর সাইকেল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ৩ চোরসহ ২টি মোটর সাইকেল উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় দুইটি চোরাই মটর সাইকেলসহ ৩ মটর সাইকেল চোরাকারবারি সদস্যকে আটক করেছে পুলিশ। কালিগঞ্জ থানার পুলিশের সহায়তায় কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলীকে( ২৮) একটি মোটরসাইকেল সহ আটক করেন মহেশপুর থানার পুলিশ।

পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানার হাট খালিশপুরের তৈয়ব চৌকিদারের ছেলে জিবরাইল মন্ডলকে( ২০) ও বজরাপুরে খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলামকে ( ৩০) আরো একটা মটরসাইকেল সহ আটক করে।উদ্ধারকৃত মটর সাইকেল একটি প্লাটিনা ১০০ সি সি নাম্বার য়শোর হ- ১৫-১৮৮৪ মটর সাইকেল ও অন্যটি হিরো ইসপিলিন্ডার অন টেষ্ট ।

এ ব্যপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খানের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মটর সাইকেল চোরাকারবারির তিন সদস্য সহ দুইটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মমলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি