৬ মে ২০২৬

ঝিনাইদহ এসিল্যান্ড অফিসের চার কর্মচারী করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ এসিল্যান্ড অফিসের চার কর্মচারী করোনায় আক্রান্ত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসের সাময়িক কার্যক্রম বন্ধ ঘোষনা করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই অফিসের চার কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় বুধবার থেকে অফিসের সব কার্যক্রম বন্ধ করে অফিসটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

খবরের সত্যতা নিশ্চত করে সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, অফিসের নাজির আযনাল হোসেন, সার্ভেয়ার নজরুল ইসলাম, ঝাড়ুদার রত্না খাতুন ও অফিস সহায়ক জহুরা খাতুনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসের কার্যক্রম সাময়িক বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। পরিস্থিতি ভাল না পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে।

তিনি আরো জানান, অফিসের মোট ১৭ জন কর্মচারী রয়েছে। তাদেরকেও করোনা পরীক্ষা করা হবে। জানা গেছে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার নজরুল ও ঝাড়ুদার রত্নার সর্দ্দি কাশির লক্ষন থেকে অফিসের কর্মচারীদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বুধবার অফিসের চারজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে চিকিৎসরা জানিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি