৪ মে ২০২৬

‘ঝাড়ু মিছিল’ নিয়ে সর্বমিত্রের মন্তব্য প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
‘ঝাড়ু মিছিল’ নিয়ে সর্বমিত্রের মন্তব্য প্রকাশ

সর্বমিত্র চাকমা।

বাংলাপ্রেস ডেস্ক:   জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি এক্স পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্ট ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো প্রতিবাদ মিছিলে নারীদের হাতে ঝাড়ু থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। তার প্রশ্ন, ঝাড়ু শুধু নারী নেত্রীর হাতে কেন, পুরুষের হাতে কেন নয়? রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমের নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, ছাত্রদল এবং বামদের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।

ডাকসুর এ নেতা আরও বলেন, গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয়, হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন স্রেফ নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে নয় কেন নয়? যুগের পর যুগ চলে আসছে নারীর প্রতি এ বৈষম্য! নারীকে দাসে রূপান্তরিত করার এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বামেদের থেকে এটলিস্ট আমি এটা আশা করিনি।

এ ছাড়াও নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি বলেন, দেখেন আমি সমাজবিজ্ঞানের ছাত্র , আমি সমাজ পর্যবেক্ষণ করে আমার কথা বলি। আমার কথা পলিটিকালি না নেওয়ার অনুরোধ করছি।

ডাকসু সদস্য সর্বমিত্রের এ পোস্টে ১ ঘণ্টায় এক হাজারেরও বেশি ইতবাচক ও নেতিবাচক মন্তব্য জমা পড়ে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি