৮ মে ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ফলাফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ফলাফল প্রকাশ

জবি থেকে সংবাদ্দাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর সকল ইউনিট (ইউনিট ১,২,৩ ও বিশেষ ইউনিট চারুকলা, নাট্যকলা, সঙ্গীত, ফিল্ম ও টেলিভিশন) এর ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জবির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জবির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইউনিট ১,২,ও ৩ এর ভর্তি পরীক্ষা যথাক্রমে ২১,২০ ও ১৪ সেপ্টেম্বর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিশেষ ইউনিট সমূহের পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। ইউনিট ১,২ ও ৩ এ প্রতি আসনের জন্য লড়াই করেছে যথাক্রমে ২১,২৭ ও ৩৩ জন করে।

উল্লেখ্য যে, ইতিমধ্যে জবির ভর্তির তারিখ ও ভর্তি সংক্রান্ত নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভর্তি প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে (১১-১৭ নভেম্বর) প্রতিটি ইউনিটের আসনের সমপরিমান শিক্ষার্থীদের ভর্তির জন্য আহবান করা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। ইউনিট ২ ও ৩ এ ভর্তির জন্য ১০,৪০০ টাকা,ইউনিট ১ ও বিশেষ ইউনিট ৪ টির জন্য ১২,৪০০ টাকা প্রদান করতে হবে।

ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jnu.ac.bd ও ভর্তির সাইট http://www.jnu.ac.bd/ এ পাওয়া যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি