৮ মে ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা শিক্ষক সমাজের আত্মপ্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা শিক্ষক সমাজের আত্মপ্রকাশ

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ''জয় বাংলা শিক্ষক সমাজ'' নামে শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ১৬ ডিসেম্বর নতুন এ সংগঠনের সূচনা হয় ।

বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে আহ্বায়ক ও গনযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রভাষক মিঠুন মিয়াকে সদস্যসচিব করে নতুন এ সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।

গত ১০ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষনা দিয়েছে হাইকোর্ট । এরই প্রেক্ষিতে জবিতে গঠিত হয়েছে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করা শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে জয় বাংলা শিক্ষক সমাজ।

নতুন এ সংগঠন নিয়ে জয় বাংলা শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, জয় বাংলা শিক্ষক সমাজ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা শিক্ষকদের সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত আদর্শ বিচ্যুত শিক্ষকরা সময়ের তালে অনেকে নীল দল এবং সাদাদল বিভক্ত হয়ে যান । দুই দলেই সুবিধাভোগী শিক্ষকদের মধ্যে আদর্শের বিচ্যুতি আছে । যে শিক্ষক আগে সাদা দল করত তারা এখন নীল দল করে ।

তিনি সুবিধাভোগী শিক্ষকদের বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে নীলদল করা অনেক শিক্ষক নীল দলের ট্যাগ নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলে বেলায় । এই অবস্থা থেকে আমরা জয়বাংলা শিক্ষক সমাজের প্রতিষ্ঠা করেছি । ইতিমধ্যে হাইকোর্ট জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষনা করেছে । তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং আওয়ামীলীগের থিংক ট্যাংক হিসেবে কাজ করতে চাই । আমরা আওয়ামীলীগের চিন্তাধারা নিয়ে কাজ করবো এবং পরামর্শ দেব । সংগঠনের কার্যক্রম নিয়ে বলেন, নতুন এই সংগঠনের এখনো অনেক কাজ বাকী আছে । গঠনতন্ত্র করতে হবে । আমরা আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহন করবো ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি