৮ মে ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়ছে ৯ এপ্রিল পর্যন্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়ছে ৯ এপ্রিল পর্যন্ত

জবি থেকে সংবাদদাতা : করোনা ভাইরাস সংক্রমণ শঙ্কায় ছুটি বাড়াচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ৩১ মার্চ পর্যন্ত ছুটি থাকলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মুঠোফোনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ছুটি সরকারি নোটিশের সঙ্গে চলতে থাকবে। এখন যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ সেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে। দুয়েকদিনের মধ্যে আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিবো।

পরবর্তীকালে সরকারী নির্দেশনা অনুযায়ী ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি ৯ এপ্রিলে মধ্যে সমাধান হবে বলে মনে হয় না। আমরা নতুন করে আবারও কোনও ঘোষণা দিবো এমন না। তবে সরকারি নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনার পর ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি