জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান আটক শতাধিক
জাতীয় ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালান র্যাব-২ এর সদস্যরা। এ সময় ক্যাম্পের প্রায় ১৩টি স্পটে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে, ইতিমধ্যে যারা আটক হয়ে জামিনে বেরিয়ে এসেছেন, তারা পুনরায় একই কাজে নিযুক্ত। তাই র্যাব-২ এর সমন্বয়ে প্রায় পাঁচ শতাধিক র্যাব সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলা হয়। অভিযানের সময় বাইরে এবং ভেতরে যেতে দেয়া হয়নি কাউকে। পরে ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করা হয়। যাদের কাছে মাদক পাওয়া যায়, তাদেরই আটক করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি