৬ মে ২০২৬

জেনে নিন এই পুরুষ বাইকারের আসল পরিচয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জেনে নিন এই পুরুষ বাইকারের আসল পরিচয়
বাংলাপ্রেস ডেস্ক: এ যেন সেই ‘ছিল বিড়াল, হয়ে গেল রুমাল’-এর গল্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার ভক্ত যাঁকে সুন্দরী তরুণী বাইকার ভাবত, তিনি আসলে নারীই নন। বছর পঞ্চাশের একজন পুরুষ। ছবিতে প্রযুক্তির কারিকুরি করে এই কাণ্ড ঘটিয়েছেন। আচমকা এই ‘ভোলবদল’ সামনে আসায় হতবাক নেটদুনিয়া। কেউ হাসছেন, কেউ রাগে ফুঁসছেন। অনেকে আবার কমেন্ট বক্সে শাপশাপান্তও করেছেন ওই ব্যক্তিকে। ঘটনাটি জাপানের। ট্যুইটারে আজুসাগাকুয়ুকি (@azusagakuyuki) নামে এক জাপানি বাইকারের অ্যাকাউন্ট রয়েছে। ফলোয়ারের সংখ্যা ২০ হাজারেরও বেশি। বিভিন্ন ঝাঁ চকচকে, দামি স্পোর্টসবাইকের সঙ্গে নিজের ছবি পোস্ট করতেন ওই ব্যক্তি। তবে, ছবিতে নিজের আসল চেহারা দেখাতেন না। ফেসঅ্যাপ এবং ফোটোশপের মতো সফ্টওয়্যারের সাহায্যে তরুণী সেজে ছবিগুলি পোস্ট করতেন তিনি। এতটাই নিখুঁত ছিল সেই কারচুপি যে কারও মনে এতটুকু সন্দেহ হয়নি। সবাই তাঁকে তরুণী বাইকার ভেবে বিস্তর লাইক ও কমেন্ট করতেন। এভাবেই দিন দিন বাড়ছিল তাঁর ফলোয়ার। কিন্তু, বেশিদিন সেই সুখ টিকল না তাঁর কপালে। এক নেট-নাগরিকের ক্ষুরধার দৃষ্টির কাছে হার মানল প্রযুক্তির কারিকুরি। ওই বাইকারের সাম্প্রতিক একটি ছবি দেখতে গিয়ে ওই ট্যুইটার ব্যবহারকারীর চোখ পড়ে বাইকের লুকিং গ্লাসে। দেখেন, ছবিতে তরুণীকে দেখা গেলেও আয়নায় এক মাঝবয়সি লোকের আবছা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ব্যস! বিশদে বিষয়টি জানিয়ে ওই ব্যক্তি ছবিটি ফের পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে যায়। ‘ফ্যাক্ট চেক’ করতে ময়দানে নেমে পড়ে বেশ কয়েকটি জাপানি সংবাদমাধ্যম। বহু কাঠখড় পুড়িয়ে সাংবাদিকরা শেষপর্যন্ত ওই বাইকারকে খুঁজে বের করেন। তারপরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল। কেন করতে গেলেন এসব? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি সাফ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একটা ৫০ বছরের লোককে কেউ দেখতে চায় না। নিজের আসল চেহারার ছবি পোস্ট করে তিনি সেটা জেনে গিয়েছিলেন। একদিন ফোটোশপ, ফেসঅ্যাপের সাহায্যে মেয়ে সেজে ছবি দিতেই তাতে হাজার হাজার লাইক পড়ে। সেই থেকেই শুরু।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি