জেলিফিশের কারণে ফ্রান্সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সে উত্তরাঞ্চলে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সোমবার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কারণ জেলিফিশের একটি ঝাঁক পাম্পগুলোতে আটকে গিয়েছে, যা চুল্লিগুলো ঠাণ্ডা করতে ব্যবহৃত হয়। দেশটির বিদ্যুৎ কম্পানি ইডিএফ এ তথ্য জানিয়েছে।
ইডিএফ তাদের ওয়েবসাইটে বলেছে, চারটি ইউনিটের স্বয়ংক্রিয় শাটডাউনের ‘কোনো প্রভাব স্থাপনার নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা বা পরিবেশের ওপর পড়েনি’।
গ্রাভলিনস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর বলেছেন, ‘এই শাটডাউনগুলো পাম্পিং স্টেশনের ফিল্টার ড্রামে জেলিফিশের ব্যাপক ও অপ্রত্যাশিত উপস্থিতির ফলাফল।’
ঘটনার পর প্লান্টটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারণ এর অন্য দুই ইউনিট ইতিমধ্যে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল।
ইডিএফ জানিয়েছে, তিনটি উৎপাদন ইউনিট স্থানীয় সময় রবিবার রাতের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, এরপর সোমবার সকালেই চতুর্থটি বন্ধ হয়।
তারা আরো বলেছে, ‘প্লান্টের দলগুলো সক্রিয় রয়েছে এবং নিরাপদে উৎপাদন ইউনিটগুলো পুনরায় চালু করার জন্য বর্তমানে প্রয়োজনীয় সমস্যা নির্ণয় ও হস্তক্ষেপ করছে।’
গ্রাভলিনস পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর ছয়টি চুল্লি রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রটি ২০৪০ সালের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পরবর্তী প্রজন্মের চুল্লি চালু করার পরিকল্পনা করেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি