৫ মে ২০২৬

জেলেনস্কি সরকার অবৈধ, সমঝোতা অর্থহীন : পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
জেলেনস্কি সরকার অবৈধ, সমঝোতা অর্থহীন : পুতিন

বাংলাপ্রেস ডেস্ক:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার ‘অবৈধ’ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা ‘নিরর্থক’। তিন দিনের কিরগিজস্তান সফর শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ‘চুক্তির খসড়া নয়’, বরং ‘আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয়’। তবে ভবিষ্যতে এগুলো কোনো সমঝোতার ভিত্তি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
তার অভিযোগ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও কিয়েভ নেতৃত্ব নির্বাচন না করায় তারা বৈধতা হারিয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে, যুদ্ধাবস্থায় ও মার্শাল ল–এর অধীনে নির্বাচন আয়োজন সম্ভব নয়।
পুতিন জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থান বিবেচনা করলেও ‘আলোচনার টেবিলে আরো অনেক বিষয় পরিষ্কারভাবে আলোচনা করা প্রয়োজন’। তার ভাষায়, ‘আমাদের গুরুত্বের সঙ্গে বসতে হবে। প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ।’
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনীয় বাহিনী দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে গেলে যুদ্ধ থামবে। ‘যদি তারা না সরে, আমরা শক্তি প্রয়োগ করেই তা নিশ্চিত করব,’ মন্তব্য করেন তিনি।
এর আগে পুতিন দাবি করেছিলেন, পুরো দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সম্পূর্ণভাবে ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহার না হলে রাশিয়া কোনো শান্তি আলোচনাই করবে না।
পাশাপাশি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়া ও পশ্চিমা সৈন্য মোতায়েন থেকেও বিরত থাকতে হবে বলে শর্ত দিয়েছে রাশিয়া।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি