৫ মে ২০২৬

জেএসসিতে পাসের হার ৮৫.৮৩%

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জেএসসিতে পাসের হার ৮৫.৮৩%

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: ২০১৮ সালের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফল আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন।

পরীক্ষাগুলো হচ্ছে—অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)। এ চারটি পরীক্ষায় এবার সারা দেশে প্রায় ৫৭ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।

এতে জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ আর জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। জেএসসি ও জেডিসিতে নয়টি শিক্ষা বোর্ডে পাস করেছেন ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন।

জেএসসি ও জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়, শেষ হয় ১৫ নভেম্বর। এ দুটি পরীক্ষায় দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি