৮ মে ২০২৬

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ পরীক্ষায় এবার (২০১৯) অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।

মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে ২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

২০১৮ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৮ হাজার ৬৫১ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। এবার জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন এবং জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার বিদেশের ৯টি কেন্দ্র—জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, সাহাম, বাহারাইন, আবুধাবি ও দুবাই কেন্দ্রে ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।’

পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি