
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পেয়ে শনিবার মধ্যরাতে টিএসসিতে অবস্থান নেয় পদবঞ্চিত নেতারা। এ সময় বর্তমান কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তাদের আলোচনাও হয়। কিন্তু আলোচনার একপর্যায়ে হামলা চালানো হয় পদবঞ্চিত নেতাদের ওপর। মারধরের শিকার ছাত্রলীগ নেতাদের দাবি, সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে এ হামলা হয়।
এদিকে এ হামলার শিকার এক নেতার আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ওই ভিডিও দেখা যায়, তিনি বলছেন- সারা শরীরে কোথাও বাদ রাখে নাই। আমারে যে যেমনে পারছে, তেমনে মারছে। আমার অপরাধ কি? আমার মা কই? আমি ছাত্রলীগ করবো না। আমি শোভন ভাই আর রাব্বানী ভাইয়ের মাঝখানে বসা ছিলাম। আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু করি...। আমারে সবাই মারছে। এ সময় তার কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]