৫ মে ২০২৬

জবিতেও শাটডাউন, চলবে অনলাইন ক্লাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবিতেও শাটডাউন, চলবে অনলাইন ক্লাস
জবি প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বৃহস্পতিবার থেকে আগামী সাত দিনের বিধিনিষেধ আরোপ করেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল অফিস বন্ধ থাকবে তবে যথারীতি অনলাইন ক্লাস চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ জুন) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে (Work Station) অবস্থান করবেন। এতে আরো বলা হয়েছে, এ সময় অন-লাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিকেল সেবা ইত্যাদি) চালু থাকবে। এছাড়া সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিনিষেধ প্রতিপালিত হবে। সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ধাপে ধাপে বন্ধের মেয়াদকাল বাড়িয়ে আসছে। এর আগে সবশেষ বিজ্ঞপ্তিতে বন্ধের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি