৬ মে ২০২৬

জবিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

জ‌বি থেকে সংবাদদাতা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মৈত্রী সমাজকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২য় কিস্তির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার সকাল ১১:৩০টায় উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য উপাচার্য মীজানুর রহমান বলেন, “শিক্ষার ব্যয় নির্বাহের জন্য অর্থের প্রয়োজন হয়। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার নূন্যতম ব্যয় নিজেদের নির্বাহ করা উচিত। আর এজন্য শিক্ষার্থীদের লেখাপাড়া পাশাপাশি বিভিন্ন কাজে সংশ্লিষ্ট থাকা দরকার। এতে করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে। কোন কাজকে ছোট মনে করা উচিত নয়। এজন্য মানসিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে।”

তিনি আরো বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণ কার্যক্রম এমন আদলে করা হবে যাতে করে সুবিধা বঞ্চিত, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে খন্ডকালীনভাবে বিভিন্নকাজে অংশগ্রহণ করতে পারে এবং তাদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী সমাজকল্যাণ সংঘের সহ-সভাপতি জাকির হাসান দুলাল এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংঘের সহ-সভাপতি মোঃ আকতার হোসেন। এবার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন সুবিধা বঞ্চিত, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শওকত জাহাঙ্গীর, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম, ডিন আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি