৪ মে ২০২৬

জবিতে প্রগতিশীল ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবিতে প্রগতিশীল ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে লিফলেট বিতরণকালে প্রগতিশীল ছাত্রজোটের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট। প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, জবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা হরতালের প্রচারকালে ছাত্রলীগ কর্মীরা হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়। এ হামলায় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ্‌সহ পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, লিফলেট বিতরণকালে ছাত্রলীগের সঙ্গে এক ধরণের ধস্তাধস্তি -হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের কয়েকজন হালকা আহত হয়েছেন। হামলার কথা অস্বীকার করে শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বাংলাপ্রেসকে বলেন, হামলার কোন ঘটনা ঘটেনি। বহিরাগত কিছু লোক ক্যাম্পাসের ভেতরে সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলো তাদের থেকে লিফলেট গুলো নিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বাংলাপ্রেসকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এরপর আমি প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় নেতাদের অফিসে এনে বিষয়টি সমাধান করে দিয়েছি। ওনারা যদি আগে জানিয়ে প্রোগ্রামটা করত তাহলে এ সমস্যায় পড়ত না। আর হামলার কোন অভিযোগ আসেনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি