৮ মে ২০২৬

জবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ
 

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ( ১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক চার অফিস আদেশ থেকে এতথ্য জানা যায়।

নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন।

জবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার প্রৌকশলী মোঃ ওহিদুজ্জামান সাক্ষরিত অফিস আদেশগুলোতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) -এর প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে আগামী ২ বছরের জন্য নতুন সহকারী প্রক্টরদের নিযুক্ত করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী রোববার (১ মার্চ) থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টর পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমি ছাত্র-শিক্ষক সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।

নতুন সহকারী প্রক্টর নিয়োগের বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মূলত পূর্ববর্তী সহকারী প্রক্টরদের মধ্যে ৫ জনের শিক্ষাছুটিতে যাওয়া ও দায়িত্বকাল শেষ হওয়ে যাওয়ায় এ তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি