৫ মে ২০২৬

জবিতে নতুন তিন সহকারী প্রক্টর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবিতে নতুন তিন সহকারী প্রক্টর
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষককে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। উনারা হলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ তিনজনকে নিযুক্ত করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি অফিস আদেশের মাধ্যমে এই তিন জনকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে তাদেরকে নিযুক্ত করা হয়। এ আদেশ প্রত্যেকের ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক সবাই দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলেও জানানো হয়। উল্লেখ্য, এর আগের মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজাউল হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদেরকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি