৮ মে ২০২৬

জবিতে ক্যাম্পাস টাইপিং মাস্টার ২.০-এর পুরস্কার বিতরণ, চ্যাম্পিয়ন শাহাদত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে ক্যাম্পাস টাইপিং মাস্টার ২.০-এর পুরস্কার বিতরণ, চ্যাম্পিয়ন শাহাদত

জবি থেকে সংবাদদাতা : জগন্নাখ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ক্যাম্পাস টাইপিং মাস্টার ২.০ -এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে আইটি সোসাইটি মেন্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, অধ্যাপক ড. খ্রীষ্টিন রিচার্ডসন ও প্রক্টর ড. মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির সভাপতি আসিফ আহমেদ রোজেল এবং সাধারণ সম্পাদক ইমরান নাজিরসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এবছর ক্যাম্পাস টাইপিং মাস্টার ২.০-এর প্রতিযোগিতায় ১০৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ ব্যাচের ছাত্র শাহাদাত হোসাইন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি