৬ মে ২০২৬

জবিতে গায়ে ধাক্কা লাগায় শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে গায়ে ধাক্কা লাগায় শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত !

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় এ ঘটনা ঘটে। এতে অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের লিমন গুরুতর আহত হয়।

জানা যায়, লিমন তার বন্ধুদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিচে দাঁড়িয়ে কথা বলছিল। এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠান শেষে দলবদ্ধভাবে বিভাগে যাওয়ার পথে ইসলামিক স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের রিফাজুল ইসলাম রিফাজের গায়ে ধাক্কা লেগে অর্থনীতি বিভাগের লিমন মাটিতে পড়ে যায়। পরে লিমন ধাক্কা লাগার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ঘটনার এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের মসিউর রহমান দূর্জয় ও ১২ তম ব্যাচের আব্দুর রহমান মাহমুদ মিলে লিমনকে বেধড়ক মারধর করে। এতে লিমনের নাক, মুখ ফেটে রক্ত পড়তে থাকে। লিমন দৌড়ে কলাভবনের কাঁঠাল তলায় গেলে আবার তাকে সেখানেও আক্রমণ করা হয়। এতে লিমন বাম হাতে আঘাত পান। পরবর্তীতে তার বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

এবিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমি এসে দেখি লিমনের নাক দিয়ে রক্ত ঝরছে। তখন তাদের থামানোর চেষ্টা করেছি। এ বিষয়ে শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছে, সেটা আমি প্রক্টর বরাবর পাঠিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শেষে খাবার দেওয়ার সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা জোর করে রুমে ঢুকতে যায়। এসময় একটু ঝামেলা হয়। তবে আমি বিষয়টা দেখছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি