৬ মে ২০২৬

জবিতে 'বিশ্ব সমাজকর্ম দিবস' উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে 'বিশ্ব সমাজকর্ম দিবস' উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'বিশ্ব সমাজকর্ম দিবস' উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল "Promoting importance of human relationship"।

আজ মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম চত্বরের সামনে থেকে যাত্রা শুরু করে র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সহ সমাজকর্ম বিভাগের শিক্ষকগণ । বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

র‌্যালি শেষে সমাজকর্ম বিভাগের সেমিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলেই বিশ্ব শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। মানুষ-সমাজ ও প্রকৃতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সর্বোপরি সমাজ থেকে 'কালচারাল ল্যাগ' দূরীকরণের মাধ্যমে একটি বৈষম্যহীন এক্সক্লুসিভ সোসাইটি গঠিত হতে পারে। সবশেষে তিনি জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে সমাজকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. রেজাউল করিম,সহকারী অধ্যাপক জনাব মিফতাহুল বারী প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি