জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সাইদ-হিমু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ ৫ বছর পর বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী সাঈদুল ইসলাম সাইদ ও সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম হিমু নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার (৬ এপ্রিল) বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীরা এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে অন্যান্য পদে সহ সভাপতি হিসেবে শফিকুল ইসলাম আপন, কাজী মোকছেদ, আবু রায়হান, রাকিব শরীফ, মোঃ রায়হান বাহাদুর এবং মেহেজাবিন মোনা, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ফাইয়াজুল আজাদ রুদ্র, আমিনুল ইসলাম আলিফ, কামরুন নেছা লোপা এবং মোঃ সিয়াম হোসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাহমুদুল হাসান ইমন, দূর্জয় খাসকেল, রাজীব আহমেদ জীবন এবং নিপা রাণী সাহা, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ রাজিব হোসাইন রাজু ও প্রচার সম্পাদক হিসেবে নাঈমউর রহমান নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি