জবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে
মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার (২ সেপ্টেম্বর) ।
গত ২৩ আগস্ট থেকে অনলাইনে চূড়ান্ত আবেদন শুরু হয়ে শেষ হচ্ছে আজ রাত ১২.০০ টায়। এর আগে গত ২০ আগস্ট অনলাইনে প্রাথমিক আবেদন শেষে ২২ আগস্ট চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করে জবি প্রশাসন। প্রাথমিক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারীদের তালিকা প্রকাশিত হয়।।
এবার ইউনিট-১ এর জন্য ২৬৯৩৫, ইউনিট-২ এর জন্য ২৫০৮০ জন এবং ইউনিট-৩ এর জন্য ২২৬৩৩ জন প্রাথমিকভাবে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে ।
উল্লেখ্য, গতবছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে । ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://admission.jnu.ac.bd এবং http://admissionjnu.info ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে সর্বনিম্ন রেজাল্ট ধরা হয়েছে... ইউনিট-১(বিজ্ঞান): ৯.৬৭ (এসএসসি+এইচএসসি) ইউনিট-২(মানবিক): ৮.০৯ (এসএসসি+এইচএসসি) ইউনিট-৩(বানিজ্য): ৭.৫০ (এসএসসি+এইচএসসি)। উল্লেখ্য যে সঙ্গীত, চারুকলা,নাট্যকলা, ফিল্ম ও টেলিভিশন এই চারটি বিশেষায়িত ইউনিটগুলোর ও আবেদনের শেষ সময় আজ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি