৭ মে ২০২৬

জবির সাবেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবির সাবেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর সাবেক এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে একটি দৈনিক পত্রিকায় কর্মরত।

আক্রান্ত শিক্ষার্থীর রুমমেট সজল দত্ত বলেন, ‘রোববার (৩ মে) সকালে মেস থেকে উনি (আক্রান্ত শিক্ষার্থী) বের হয়ে যান। পরে ওইদিনই রাতে আইইসিডিআর থেকে করোনার রিপোর্ট পজেটিভ এসেছে বলে আমাকে কল করে নিজেই জানান।’

কিভাবে আক্রান্ত হতে পারেন বলে জানতে চাইলে তিনি বলেন, উনি যেহেতু সাংবাদিকতা করতেন তাই প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরতেন। হয়ত বাহিরে বের হওয়ার কারণেই এমনটা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক সাবেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন। তার যেকোনো সহযোগিতায় আমরা পাশে আছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি