৮ মে ২০২৬

জবির ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবির ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত কমিটি গঠন

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহি পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবাগত কমিটিতে সভাপতি পদে জুনায়েদ হোসাইন ইমন এবং সাধারন সম্পাদক পদে দ্বীন ইসলাম নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যালয়ে জবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯-২০ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল শেষে ১৫ সদস্যের এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, নির্বাচন কমিশনার ও প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দিন, ডেপুটি রেজিস্টার জিয়াউর রহমান এবং মডারেটর সুমন কুমার মজুমদার।

আরো পড়ুন :  জবি বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস

কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুলহাম হায়দার গালিব,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্নি আক্তার। এছাড়া ও কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক হিসেবে নাহিদ হাসান রবিন,সাংগঠনিক সম্পাদক হিসেবে বেগ শোয়াইব আহমেদ,প্রচার সম্পাদক হিসেবে এফ এম নওরুজ্জামান নিয়ন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাঈদুল ইসলাম সাঈদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ জুবাইদুর রহমান, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আসাদুজ্জামান, কার্যনির্বাহি সদস্য (ছাত্র হিসেবে) মোঃ মোর্শেদ হাসান আসিফ,মোঃ নূরুজ্জামান,মোঃ সারোয়ার হোসেন সোহান এবং কার্যনির্বাহি সদস্য (সংরক্ষিত, ছাত্রী) হিসেবে নিশাত আনজুম চৈতি ও রাফিয়া রহমান নির্বাচিত হয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি