৮ মে ২০২৬

জবির বিবিএ' ভর্তি যুদ্ধ 'শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবির বিবিএ' ভর্তি যুদ্ধ 'শুরু

মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ ১ম বর্ষের ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর ভর্তি শুরু হয়েছে। এবার ইউনিট-৩ এর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী।

শনিবার (১৪ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এ পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষা দুটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হচ্ছে। ১ম শিফট সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত; জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর ২য় শিফট বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত; এই শিফ‌টে বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট-৩ এর ৬১০টি আসনের বিপরীতে সর্বমোট ২০ হাজার ৩০৭জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, পরীক্ষার্থী‌কে প্রিন্টকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে।এরপর কোন অজুহাতেই কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd-এ দেয়া আছে। প্রত্যেক পরীক্ষার্থী‌কে তার আসন সম্পর্কিত তথ্য তার দেওয়া মোবাইল নম্বরে এএমএস এর মাধ্যমে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি