৮ মে ২০২৬

জবির বাঁধন কমিটির অনিয়ম ঠেকাতে রড নিয়ে সভাপতির অবস্থান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবির বাঁধন কমিটির অনিয়ম ঠেকাতে রড নিয়ে সভাপতির অবস্থান

জবি প্রতিনিধিঃ কমিটি নিয়ে বিরোধের জেরে মুখোমুখি অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাধঁনের দুই গ্রুপ। এঘটনায় বাঁধনের অফিসে তালা ঝুলিয়ে দেয় একাংশের সদস্যরা ।

বিদ্রোহী সদস্যরা বলছেন, বাঁধনের নবগঠিত কমিটি গঠনতন্ত্র না মেনে পকেট কমিটি গঠন করা হয়েছে। ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে পদ দেওয়া হয়েছ কমিটিতে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাঁধনের সদ্য বিদায়ী সভাপতি নিয়াজ শরীফ টুটুলের নেতৃত্বে বর্তমান কমিটি অবৈধ ঘোষণা করা হয় এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সদ্যবিদায়ী কমিটি বাঁধন ইউনিট পরিচালনা করার ঘোষণা দেন।

এদিকে অফিস কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা দেখা গেছে। বাঁধনের বর্তমান কমিটির সভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. মোতাহের হোসেন মজুমদারকে রড হাতে প্রতিপক্ষের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় । ছবিতে দেখা যায়, বাঁধন অফিসে তালা অবস্থায় এর সামনে রড হাতে অবস্থান করছেন তিনি। আর চারপাশে অপর পক্ষের কিছু কর্মী দাঁড়িয়ে আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের নবগঠিত কমিটি নিয়ে মতবিরোধ হয়ে আসছিলো। এরই প্রেক্ষিত্রে নতুন কমিটির একটি বড় অংশ এবং বিদায়ী কমিটির একটি বড় অংশ এই কমিটিকে অবৈধ ঘোষনা করে আসছিল।

অনুসন্ধানে জানা যায়, জবি বাঁধন ইউনিটের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় উপদেষ্টাদের হস্তক্ষেপে ক্ষমতার অপব্যবহার করা হয়। বিশেষ করে ছাত্র উপদেষ্টা মকবুল হাসান সোহান, আমিনুল হক রবিন ও আক্তারুজ্জামান আতিকের বিরুদ্ধে সরাসরি অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। নতুন কমিটি গঠনে স্বজনপ্রীতি, দক্ষ কর্মীদের মূল্যায়ন না করা ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ উল্লেখ করে কর্মীদের পক্ষ থেকে সাবেক সভাপতি নিয়াজ মোর্শেদ টুটুল , প্রধান শিক্ষক উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ দেন এবং এ বিষয়ে সেন্ট্রাল ও জোনকেও জানানো হয়।

জবি বাঁধন ইউনিটের সমস্যা সমাধানে সেন্ট্রালের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু সেই কমিটির কাজের কোনো অগ্রগতি নেই। আবার শিক্ষক উপদেষ্টারা বিভিন্ন ভাবে চেষ্টা করেও জবির ইউনিটের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। গত সোমবার বাঁধন কর্মীদের উভয় পক্ষের সাথে শিক্ষক উপদেষ্টা বসেও কোনো সমাধান করতে পারেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ২০১৯ কমিটির সভাপতি নিয়াজ শরীফ বলেন, সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ি গঠিত কমিটিতে দক্ষ কর্মীদের মূল্যায়ণ না করা এবং কমিটি গঠনে অনিয়ম করায় ২০১৯ কমিটির কার্যকরি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে ‘কার্যকরি পরিষদ ২০২০’ পাস করা হলো না। পরবর্তি কার্যকরি পরিষদ গঠন না করা পর্যন্ত ২০১৯ কমিটি অফিস পরিচালনা করবে। তিনি আরো বলেন, অফিসের নিরাপত্তার জন্য আগে ব্যবহারিত দুটি পুরাতন তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো হয়েছে।

হাতে রড নিয়ে অবস্থান নিয়ে জানতে চাইলে মো. মোতাহের হোসেন মজুমদার ব‌লেন, আমাদের বেশ কিছু কর্মীর মোবাইল, ব্যাগসহ তালা লাগিয়ে দিয়েছিল তাই আমরা তালা ভাঙ্গতে গেছি রড দিয়ে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, কারা যেন বাঁধনের অফিসে তালা লাগিয়েছে আমরা জেনেছি। ব্যবস্থা নিচ্ছি। তবে রড নিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি জানেন না বলে জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি