৬ মে ২০২৬

জবিকে নিয়ে জবি শিক্ষার্থীর কবিতা "সেপ্টেম্বর অন জবি''

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবিকে নিয়ে জবি শিক্ষার্থীর কবিতা "সেপ্টেম্বর অন জবি''

"সেপ্টেম্বর অন জবি" 'মোঃ আল-আমিন'

শত শত জবিয়ান অবকাশ দেখে শান্তচত্ত্বরের চারিধারে বসত বেঁকে, শত শত প্রেমিক প্রেমিকার দল ছাউনিবিহীন ড্রেনে পচা জল। মাস্ক মুখে সকল ছাত্রছাত্রী হতে চায় সবাই কনসার্টের যাত্রী, টিএসসি বসত ফুসকা চা -ওয়ালা নালিশ জানাবে কাকে ভাংলে পিয়ালা। হলহীন মোরা ঘুম নেই কারো চোখে করোনায় ছিন্নভিন্ন ঘরবাড়ি দেখে, মাথার ভিতরে বিসিএস ঘুরে কালরাত শেষ হবার কথা মনে করে। শত শত প্রেমিকা হায় সেপ্টেম্বরে ভিক্টোরিয়া পার্ক কল্পনায় ঘুরে, স্বপ্নসন্ধ্যাণী মুখগুলো আধমরা বলে কাঁঠালতলায় উদ্দেশ্যহীন ছুটে চলে। ভবনগুলো চলেছে রাজপথ ধরে ক্যান্টিনের ভিড়ের কথা মনে করে, হাকিমে শহীদমিনার ছাত্রদের মিছিল লালবাসের কাদামাখা রাস্তা পিছিল। সেপ্টেম্বর হায় দুই হাজার বিশ আবারও ক্যাম্পাসে ফিরিয়ে দিস।

মোঃ আল-আমিন ১ম বর্ষ (১৫ তম ব্যাচ) আইন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি