৭ মে ২০২৬

জায়ানের মরদেহ আসবে মঙ্গলবার: শিল্পমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জায়ানের মরদেহ আসবে মঙ্গলবার: শিল্পমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ মঙ্গলবার ঢাকায় আসবে। জানালেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ সোমবার শেখ সেলিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান নিহত হয়। আর এ ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী আহত হন। জায়ান তার মা–বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। সেখানে একটি হোটেলে উঠেছিল তারা।

তিনি বলেন, মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আপাতত দেশে আনা যাচ্ছে না। তিনি গুরুতর আহত হয়েছেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, শেখ সেলিমের মেয়ে সোনিয়াও এখন পর্যন্ত জানেন না যে তার ছেলে নেই। শ্রীলঙ্কার সরকারের সঙ্গে কথা হচ্ছে। আমাদের অ্যাম্বাসির লোকজন যোগাযোগ করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি