জাটকা ধরার অপরাধে লক্ষ্মীপুরে ১১ জেলেকে জেল-জরিমানা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: জাটকা ধরার অপরাধে লক্ষ্মীপুরে রায়পুরে ১১ জেলেকে আটক করছে মৎস্য বিভাগ। রোববার ভোররাতে মেঘনা নদীর সাজু মোল্লারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জেলেকে এক মাসের বিনাশ্রম করাদন্ড এবং ৫ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, আবুল হোসেন,আবদুল রহিম,গিয়াস উদ্দিন,বাবু,সফিকুল ইসলাম ও নাছির উদ্দিন। এছাড়া মনির হোসেন,আমজাদ হোসেন,আনোয়ার হোসেন,লিটন ও সিয়ামসহ ৫জনকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান,অক্টোবর থেকে জুন পর্যন্ত ৯ মাস নদীতে জাটকা ধরা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অন্য ৫ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অীভযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি