৬ মে ২০২৬

জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ইমা এলিস: জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে হোটেল লোটে প্যালেস নিউইয়র্ক মিটিং রুমে হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি সাক্ষাৎ করেন। এদিকে, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে সোমবার রাত ১০টা ২৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সময় সোমবার জাতিসংঘ মহাসচিবের শিক্ষা রূপান্তর সম্মেলনে প্রচারিত রেকর্ড বক্তব্যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আগামী বছর একটি নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করবে। বাংলাদেশি শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এই পাঠ্যক্রমের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের শিশুদের প্রকৃত বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আগামী বছর থেকে আমরা নতুন জাতীয় পাঠ্যক্রম প্রবর্তন করছি। নতুন এই পাঠ্যক্রম আমাদের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করবে। প্রধানমন্ত্রী বলেন, এই পাঠ্যক্রম শিশুদের জলবায়ু সহিষ্ণু হতে সচেতন করবে এবং বাংলাদেশকে উন্নত ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশে পরিণত করতে তার ভিশন-২০৪১-এর প্রকৃত এজেন্টে পরিণত করবে। উচ্চশিক্ষার বিষয়ে শেখ হাসিনা বলেন, আমরা গবেষণা ও উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছি। কারিগরি শিক্ষার জন্য আমরা ভালো শিল্প সংযুক্তির পরিকল্পনা করছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশি শিশুদের দক্ষতা থাকবে, ফলে তারা বিশ্বের যেকোনও স্থানে কাজ করতে পারবে। তিনি বলেন, আমাদের প্রয়োজন যোগ্যতার দ্বিপক্ষীয় স্বীকৃতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা। তিনি আরও বলেন, আমরা মৌলিক এবং আজীবন শিক্ষার প্রাপ্যতা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বহু ভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে বাংলাদেশে কয়েকটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যবই প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে আমাদের দেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ শিশুকে তাদের ভাষায় শিক্ষাদান করছি। মানসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকার শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও প্রণোদনা দিচ্ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাজেটে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ। শিক্ষা রূপান্তর সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই সম্মেলন কর্মক্ষেত্রে আগামীর পরিবর্তন সম্পর্কে চিন্তাভাবনার নতুন উপায় চিহ্নিত করবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি