৫ মে ২০২৬

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা
নোমান ইবনে সাবিত: জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেলেন রাবাব ফাতিমা। তিনি সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার তাকে এ দায়িত্ব দেন। জাতিসংঘ মহাসচিবের দপ্তর জানায়, রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এ ফোরামে কাজ করবেন। ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে তিনি জ্যামাইকার কোর্টেনে র্যা টরের স্থলাভিষিক্ত হলেন। এর আগে বাংলাদেশের আরেক কূটনীতিক আনোয়ার-উল করিম চৌধুরী ২০০২ সালে জাতিসংঘে এ দায়িত্ব পেয়েছিলেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিমালা প্রণয়ন, অ্যাডভোকেসি এবং প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা। আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে জাতিসংঘের কাঠামোতে তিনিই হবেন সর্বোচ্চ পদাধিকারী বাংলাদেশি নাগরিক। এ দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে এ সুযোগ করে দিয়েছেন। আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি আমাকে নিয়োগ দিয়েছেন। আমি জাতিসংঘ মহাসচিবের প্রতি কৃতজ্ঞ। স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে তিনি আমার উপর যে গভীর আস্থা রেখেছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিফলন দেখাতে চাই। ২০১৯ সালের ৬ ডিসেম্বর থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন রাবাব ফাতিমা। তার আগে তিন বছর তিনি রাষ্ট্রদূত হিসেবে জাপানে বাংলাদেশ মিশন সামলেছেন। আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব থেকে বিদায় নেবেন রাবাব ফাতিমা। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট এবং ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এলডিসি-৫ এর প্রস্তুতিমূলক কমিটির কো-চেয়ার, ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট ও ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি