৪ মে ২০২৬

জাতিসংঘে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী : ভারতীয় আগ্রাসনের আমরা জবাব দেব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জাতিসংঘে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী : ভারতীয় আগ্রাসনের আমরা জবাব দেব

বাংলাপ্রেস অনলাইন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ভারত হচ্ছে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং কুলভূষণ যাদব তার একটি প্রমাণ। গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানকে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর কোরেশি ভারতকে সন্তাসবাদের জন্য অভিযুক্ত করেন। তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, প্রতিবেশী দেশটি ঠুনকো অজুহাত তুলে পাকিস্তানের দেয়া শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোরেশি বলেন, “পাকিস্তান ও অন্য কয়েকটি দেশে ভারত সন্ত্রাসবাদ রপ্তানি করছে তার প্রমাণ হচ্ছে কুলভূষণ যাদব।”

এর একদিন আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগে পাকিস্তানের কঠোর সমালোচনা করেন। তিনি পাকিস্তানকে ‘পরশ্রীকাতর ও শঠ’ বলে মন্তব্য করেন। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগে কয়েক বছর আগে আটক হয়েছে ভারতীয় গুপ্তচর কূলভূষণ যাদব।

সুষমা স্বরাজের সমালোচনার কড়া জবাব দিলেও কোরেশি ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক রক্ষা ও সব ইস্যুতে আলোচনার জন্য ইসলামাবাদের প্রস্তুতির কথাও জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে কাশ্মির হচ্ছে সবচেয়ে বড় বাধা। ভারতীয় বাহিনী সাত দশক ধরে কাশ্মিরি জনগণের ওপর বর্বরতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। কোরেশি আরো বলেন, “পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা নেয়া ভারতের উচিত হবে না; ভারতীয় আগ্রাসনের আমরা জবাব দেব।” তিনি ভারতকে সতর্ক করে বলেন, সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় কোনো রকমের ভুল করলে পাকিস্তানের পক্ষ থেকে কঠিন প্রতিশোধের মুখে পড়তে হবে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি