৮ মে ২০২৬

জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে রাশিয়া-ভারতসহ ৯১ দেশের ভোট প্রদান, পক্ষে ৮ ভোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে রাশিয়া-ভারতসহ ৯১ দেশের ভোট প্রদান, পক্ষে ৮ ভোট
নোমান সাবিত: দখলকৃত গোলান হাইটসের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার পক্ষে একটি রেজ্যুলুশন পাশ হয়েছে জাতিসংঘে। এতে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে ৯১টি দেশ আর পক্ষে ভোট দিয়েছে আট দেশ। বিরুদ্ধে ভোট দেয়া দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও সৌদি আরব। অপরদিকে ইসরাইলের পক্ষে অবস্থান নেয়া দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। ভোটে অনুপস্থিত ছিল ৬২ দেশ। ভোটের জন্য ওই রেজ্যুলুশনটি জাতিসংঘে উত্থাপন করে একটি গ্রুপ যাতে রয়েছে- আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিশিয়া। ওই নথিতে মোট আটটি অনুচ্ছেদ রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরাইল ১৯৮১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ রেজ্যুলুশন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এতে বলা হয়েছিল যে, গোলান হাইটসের ওপর ইসরাইলি কর্তৃত্ব অকার্যকর। দেশগুলো দাবি করে, ইসরাইলকে অবশ্যই ১৯৬৭ সালের ৪ই জুনের আগের সীমান্তে ফেরত যেতে হবে। ওই নথিতে বলা হয়, সিরিয়ার গোলান অঞ্চলকে দখল করে রাখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পথ আরও কঠিন করে রাখছে ইসরাইল। উল্লেখ্য, গোলান হাইটস সিরিয়ার ঐতিহাসিক ভূখণ্ড। তবে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ড দখল করে নেয় ইসরাইল। ১৯৮১ সালে ইসরাইলের পার্লামেন্ট গোলান হাইটসকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে ওই বছরের শেষে জাতিসংঘ ইসরাইলের এই সংযুক্তিকরণকে অকার্যকর বলে ঘোষণা করে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি