৫ মে ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি নিযুক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি নিযুক্ত
বাংলাপ্রেস, ঢাকা অফিস: মুহাম্মদ আব্দুল মুহিতকে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে। রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হওয়ায় পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হবেন মুহাম্মদ আব্দুল মুহিত। সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুহাম্মদ আব্দুল মুহিত বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। অনাবাসী দূত হিসেবে তিনি হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা ছাড়াও ভিয়েনাস্থ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি ভিয়েনায় নিয়োগের আগে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। মূলত তার হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশনের। ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে আসা মুহিত তার ক্যারিয়ারে নিউইয়র্ক, ওয়াশিংটন, কুয়েত, রোম ও দোহায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি