৪ মে ২০২৬

জাতিসংঘ ও মার্কিন দূতাবাসের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জাতিসংঘ ও মার্কিন  দূতাবাসের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং জাতিসংঘের ঢাকা অফিসের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ বিবৃতি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এ বিবৃতি অযাচিত, অনাকাঙ্ক্ষিত।’

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, মার্কিন দূতাবাস ও জাতিসংঘের ঢাকা অফিস থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর হামলা, নির্যাতন ও বলপ্রয়োগের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। তিনি বলেন, ‘আমরা তাদের এ স্টেটমেন্ট প্রত্যাহারের অনুরোধ করছি।’ তথ্যমন্ত্রী আরো বলেন, ‘ছাত্র আন্দোলনকে সরকার নেতিবাচকভাবে নেয়নি। ফলে তাদের ওপর নির্যাতনের প্রশ্নই আসেনি। আমরা ছাত্রছাত্রীদের ব্যাপারে বেশ সচেতন ছিলাম।’এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্টেটমেন্ট প্রত্যাহারের জন্য তাদের কাছে চিঠি দেবো।’সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রত্যেক পরিবারকে এরই মধ্যে ২০ লাখ টাকার অনুদান দেন। নৌমন্ত্রী শাজাহান খানও নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দেন।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি