জাতিসংঘ মিশনের হেলিকপ্টার জব্দ করেছে আল শাবাব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের দখলে থাকা এলাকায় দুর্ঘটনাক্রমে অবতরণ করে। এরপর আল-শাবাবের সদস্যরা হেলিকপ্টার জব্দ করেছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটেছে।
কয়েক দশক ধরে হর্ন অব আফ্রিকায় সহিংসতা চালিয়ে আসা আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীটি বিমানটিতে থাকা অন্তত ছয়জন ত্রাণকর্মীকে আটক করেছে।
জাতিসংঘের মেমোতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি গালগাদুদ অঞ্চলের গাবুন গ্রামের কাছে অবতরণ করে।
মোগাদিশুতে জাতিসংঘের এক কর্মকর্তা আল জাজিরাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানটিতে সামরিক কর্মকর্তা এবং একজন তৃতীয় পক্ষের ঠিকাদারসহ নয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে দলটি ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। বাকি দুইজন যাত্রী পালিয়ে গেছেন এবং পলাতক রয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশেপাশে জাতিসংঘের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি