৫ মে ২০২৬

জাতির উদ্দেশে বক্তৃতা পিছিয়ে দিলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতির উদ্দেশে বক্তৃতা পিছিয়ে দিলেন ট্রাম্প

বাংলাপ্রেস বিদেশ দপ্তর : স্নায়ুযুদ্ধের প্রথম দফায় জিতলেন ডেমোক্র্যাটরাই। জাতির উদ্দেশে ‘দেশের অবস্থা’ নিয়ে প্রেসিডেন্টের বক্তৃতা বা ‘স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচ’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার এই বার্ষিক বক্তৃতা পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটল। প্রথম বার হয়েছিল ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি। উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পরে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় নাসার চ্যালেঞ্জার মহাকাশ যান। মারা গিয়েছিলেন সাত সদস্য। তার কিছু ক্ষণ পরেই বার্ষিক বক্তৃতা দেওয়ার কথা ছিল তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের। যা স্থগিত করে দেন প্রেসিডেন্ট নিজেই।

চ্যালেঞ্জার দুর্ঘটনার মতো কোনও ‘জাতীয় বিপর্যয়’-এর ঘটনা এ বার না ঘটলেও এই মুহূর্তে আমেরিকায় যা চলছে, তারও কোনও নজির অবশ্য নেই। ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া শাটডাউন আজ ৩৩ দিনে পা দিল। এই শাটডাউনের কারণ দর্শিয়েই হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের স্পিকার, ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের বার্ষিক বক্তৃতার প্রস্তাবিত কর্মসূচিতে জল ঢেলে দিয়েছেন।

১৭৯০ সালের ৮ জানুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল হলে জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। সেই শুরু। প্রতি বছর প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেন। আগামী দিনে দেশ কোন পথে হাঁটবে, তারও একটা দিশা দেখানো হয় এই বক্তৃতায়। এখনকার প্রথা অনুযায়ী, হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের চেম্বার (চালু কথায়, ‘হাউস চেম্বার’)-এ এই বক্তৃতা দেন প্রেসিডেন্ট।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি