৭ মে ২০২৬

জাতির পিতার স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব : প্রধান বিচারপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতির পিতার স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব : প্রধান বিচারপতি

বাংলাপ্রেস ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। তা হলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আজ শোকাবহ ১৫ অগাস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার পরিবারের ৬ বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি।

ওই হত্যাকাণ্ডকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে অশ্রুভেজা ও কলঙ্কময়’ অধ্যায় হিসেবে বর্ণনা করে প্রধান বিচারপতি বলেন, ‘বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।’

সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ সুপ্রিম কোর্টের এ রক্তদান কর্মসূচিতে সহযোগিতা দিচ্ছে।

জাতীয় শোক দিবসের সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। পরে তিনি যোগ দেন সুপ্রিম কোর্টের কর্মসূচিতে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি