৭ মে ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধায় অগ্রণী ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধায় অগ্রণী ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

গাইবান্ধা থেকে সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোডস্থ আব্বাস উদ্দিন টাওয়ারে অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালিত হয়।

সকালে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বায়েজিদ মো. আশরাফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মো. আব্বাস আলী, গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক মো. আতাউর রহমান, সিনিয়র অফিসার শাহ মো. হাফিজ আল আসাদ (সাদী), গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আবু জাফর মো. আলী, গাইবান্ধা অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের (সিবিএ) সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সন্ধানী ডোনার ক্লাবের কার্যকরী উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী রিয়াদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। উক্ত রক্তদান কর্মসূচিতে রক্তদান করেন মুনজুরুল হাসান, শাহ মো. হাফিজ আল আসাদ (সাদী), ফোজায়েল আহমেদ, এনামুল হক, প্লাবন, সোলায়মান, সুজন, হরলাল, রেজওয়ানা ও ব্যাংকের গ্রাহক মানিক সাহাসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। রক্তদান কর্মসূচিতে বিভিন্ন গ্রুপের ২০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি