জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও আলোচনায় রাজি সরকার : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস অনলাইন: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার লক্ষ্যে ফের ছোট পরিসরে আলোচনায় বসতে আওয়ামী লীগ রাজি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অগ্রগতি আছে, তারা চাইলে ছোট পরিসরে আবারও আলোচনা হতে পারে। সংলাপে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছে, আলোচনা হয়েছে। সভা-সমাবেশের অধিকারসহ অনেকগুলো দাবি মেনেও নেওয়া হয়েছে।’অপরাপর দাবিগুলো নিয়ে আবারও সংলাপ হতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘অনেক দিনের দূরত্ব, একদিনেই তো আর বরফ গলবে না। আলোচনা অব্যাহত থাকবে।’
রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এমন একটি সময়ে এই বক্তব্য দিলেন, যখন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ছোট পরিসরে ফের আলোচনার জন্য সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি