জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকে ওবায়দুল কাদেরের ফোন

বাংলাপ্রেস অনলাইন: জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৯ অক্টোবর) রাত ৮টার পর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে তিনি ফোন করেন। সোমবার রাত ৮ টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফা মহসিন মন্টু নিজেই।
সংলাপের আহ্বান জানিয়ে ফ্রন্টের কতজন সদস্য সংলাপে অংশ নেবেন, সে বিষয়ে টেলিফোনে জানতে চান ওবায়দুল কাদের। জবাবে মোস্তফা মহিসন মন্টু জানান, ফ্রন্টের ১৫-২০ জনের একটি প্রতিনিধি দল অংশ নেবে সংলাপে।
এরআগে, সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।’ এ সময় সংলাপের দিন, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের একটি সূত্র জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল মঙ্গলবার আবার ওবায়দুল কাদের ফ্রন্টের দায়িত্বশীল নেতাকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেবেন।
ঐক্যফ্রন্টের সূত্রগুলো বলছে, মঙ্গলবার ফোন করে ওবায়দুল কাদের জানাবেন সংলাপের দিনক্ষণ। তবে আজ ফোনালাপে স্বল্প পরিসরে আলাপ হয়েছে, সংলাপের সম্ভাব্য স্থান হতে পারে গণভবনে ও ফ্রন্টের আমন্ত্রিত নেতাদের রাতের আপ্যায়ন করা হতে পারে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি