জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল হোসেন

বাংলাপ্রেস ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
বুধবার দুপুরে গণমাধ্যমকে ড. কামাল হোসেন বলেন, ‘বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি মাথায় রেখে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। এটি এর আগে একাধিকবার সংবাদ সম্মেলনে বলেছিও।’
বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেনের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘স্যারের এখন অনেক বয়স। তা ছাড়া তিনি অসুস্থ্ও। শুধু শারীরিক অবস্থা ও বয়সের কারণেই তিনি নির্বাচন করছেন না। ঐক্যফ্রন্ট থেকে তাঁকে তাঁর পছন্দমতো আসনে নির্বাচন করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরো দুই মাস আগেই নির্বাচন না করার বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথা মিডিয়ায় বলেছেন। স্যার নির্বাচন করবেন না, এটা আজকের নতুন বিষয় নয়।’
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি