৫ মে ২০২৬

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিস বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ই মে) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি প্রকাশ করেছে। এতে জানানো হয়, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০.৪৫ মিনিটে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। চতুর্থ জামায়তে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও শেষ জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। এছাড়া কোনও জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। করোনা পরিস্থিতে মসজিদে ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে ইমাম-খতিব, মসজিদ কমিটি ও মুসল্লিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এদিকে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারও কোনও ঈদগাহে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। সারা দেশে মসজিদে ঈদের নামাজ আদায় করার নির্দেশনা রয়েছে। এছাড়াও মহামারির কারণে ঈদের জামাত শেষে কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি