৭ মে ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত
বাংলাপ্রেস ডেস্ক: বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের ইমামতিতে নামাজে অংশ নেন রাজধানীর হাজারও মানুষ। দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। বুধবার (৫ জুন) সকাল থেকেই মুসল্লিরা আসতে থাকেন জাতীয় ঈদগাহে। এদিকে নামাজের আগে বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। ঈদগাহে প্রবেশের আগেই অনেকেই বৃষ্টিতে ভিজে যান। বাধ্য হয়ে অনেকেই গাছের নিচে আশ্রয় নেন। তবে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যায়। ঈদগাহে নামাজে অংশ নেন পুলিশের অনেক কর্মকর্তা দুই লাখ ৬০ হাজার বর্গফুটের জাতীয় ঈদগাহ মাঠে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে অংশ নিয়েছেন। নারীদের প্রবেশের জন্য পূর্বদিকে পানির পাম্প সংলগ্ন গেট খোলা রাখা হয়। বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহের নিরাপত্তায় অতিরিক্তি পুলিশ মোতায়েন দেখা গেছে। সর্তক অবস্থানে রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ঈদগাহের প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে। ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনও কিছু নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি মুসল্লিদের। নিরাপত্তা তল্লাশি শেষে মুসল্লিরা ভেতরে প্রবেশ করেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। এছাড়া বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায়। দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে মঙ্গলবার ঈদ উদযাপিত হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি