১০ সেপ্টেম্বর ২০২৬

জুনিয়র এশিয়া কাপ হকি

জাপানের বিপক্ষে হারে বাংলাদেশের বিশ্বকাপ আশা শেষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
জাপানের বিপক্ষে হারে বাংলাদেশের বিশ্বকাপ আশা শেষ

বাংলাদেশ-জাপান ম্যাচের একটি মুহূর্ত।

বাংলাপ্রেস ডেস্ক:  মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দাপটের সঙ্গে গ্রুপপর্ব পার করেছিল বাংলাদেশ। কাজাখস্তান, পাকিস্তান, হংকং এবং চায়নিজ তাইপেকে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের দল।

কিন্তু কোয়ার্টার ফাইনালে চোখে-চোখ রেখে লড়াই করেও জাপানের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা। ২-০ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে গেছে শারিকা রিমনের দলের। 

একই সঙ্গে আগামী বছর জুনিয়র হকি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে। কারণ, জুনিয়র এশিয়া কাপে সেরা তিন দল বিশ্বকাপে জায়গা করে নেবে।

বাংলাদেশ শেষ আট থেকে বিদায় নেওয়ায় তৃতীয় হওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের মোকি শহরে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিকে বেশ চাপ তৈরি করতে থাকে জাপান। দ্রুত পরিস্থিতি সামলে নেয় বাংলাদেশও। প্রথম কোয়ার্টারে সমানতালে আক্রমণ গড়তে থাকে দুই দল।

তবে জালে দেখা মেলেনি প্রথম ১৫ মিনিটে।

দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে জাপানের দুর্দান্ত গোলের শট ঠেকিয়ে দেন সানজিদা মনি। কোয়ার্টারের শেষি দকে পেনাল্টি স্ট্রোক থেকে লিড নেয় জাপান, গোল করেন ইয়োশিনো হিরাই।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালায় জাপানের প্রান্তে।

এই কোয়ার্টারের শেষ দিকে একটি ভালো সুযোগ পান লনিমা নুপুর। বল ছিনিয়ে জাপান গোলরক্ষকের বিপক্ষে ওয়ান-ও-ওয়ান পরিস্থিতি তৈরি করেন তিনি। তবে স্টিকের সঙ্গে বল সংযোগ করতে পারেননি।

শেষ কোয়ার্টারে নেমেই গোল হজম করে শারিকা রিমনের দল। মোমোকা সুজুকির গোলে ২-০ তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মেয়েরা আর ম্যাচে ফিরতে পারেনি।

স্বাগতিক চীনের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জাপান। আরেক সেমিতে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়া।

এই পাঁচ দলের মধ্যে তিনটি সরাসরি ২০২৭ জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নেবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি