৫ মে ২০২৬

জাপানে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
জাপানে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

২০২১ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের ডজনের বেশি কূটনৈতিক মিশন বন্ধ বা কার্যক্রম সংকুচিত করেছে।

বাংলাপ্রেস ডেস্ক:  জাপানে আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) টোকিওতে দেশটির রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এ তথ্য জানান। সূত্র: খামা প্রেস

বিবৃতিতে আবদালি বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি টোকিও ছাড়ছি।’

তিনি নিশ্চিত করেন, শনিবার থেকেই জাপানে আফগান দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দূতাবাস বন্ধ হওয়ার আগে এটি আফগানিস্তান ও জাপানের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল। পাশাপাশি জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবাও দিয়ে যাচ্ছিল।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাসগুলোর কার্যক্রম একের পর এক বন্ধ বা সীমিত হয়ে পড়ে। সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত বহু কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে, আবার কিছু মিশনের ব্যবস্থাপনায় সাময়িক পরিবর্তন এসেছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে।

জাপান এখনও তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। দেশটি মূলত মানবিক সহায়তার মধ্যেই আফগানিস্তানের সঙ্গে সীমিত যোগাযোগ বজায় রাখছে।

২০২১ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে আফগানিস্তানের ডজনের বেশি কূটনৈতিক মিশন বন্ধ বা কার্যক্রম সংকুচিত করেছে। এর ফলে বিদেশে বসবাসরত আফগান নাগরিকদের কূটনৈতিক প্রতিনিধিত্ব ও জরুরি কনস্যুলার সেবা পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি